E = mc2 এটা এমন একটা সূত্র যা আবিষ্কারের পর, পুরো বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল।
এই সূত্রটি ১৯০৫ সালে বিখ্যাত বিজ্ঞানী Albert Einstein (আলবার্ট আইনস্টাইন) আবিষ্কার করেছিল। এই সূত্রকে বলা হয় ভর-শক্তি সমতা। এই সূত্রটি দ্বারা বোঝানো হয়েছে যে " যদি কোনো বস্তুর ভরকে আলোর বেগের বর্গের সাথে গুণ করা হয় তাহলে যে শক্তি পাওয়া যায় তা ওই নির্দিষ্ট বস্তুটির ভিতরে থাকা শক্তির সমান "। আবার এই সূত্র দিয়ে যেকোনো বস্তুর ভরও বের করা সম্ভব। আমরা একটা উদাহরণ দেখি -
সূত্র - E = mc2
ধরা যাক, একটি বস্তুর ভিতরে থাকা শক্তির পরিমাণ 4500 × 10^15 জুল (j)। বস্তুটির ভর নির্ণয় কর।
সমাধানঃ
দেওয়া আছে,
একটি বস্তুর শক্তি, E = 4500 × 10^15 j
বস্তুটির ভর, m = ?
আমরা জানি,
আলোর বেগ, c = 3 × 10^8 m/s (প্রকৃত বেগ - 299 792 458 m/s)
আইনস্টাইনের সূত্র অনুযায়ী,
E = mc2
বা, m = E/c^2
বা, m = 4500 × 10^15 / ( 3 × 10^8 )^2
= 4,500,000,000,000,000,000 j / 90,000,000,000,000,000 Kg m^2s^-2
= 50 Kg
∴ বস্তুটির ভর 50 Kg.
দেখাই যাচ্ছে যে, এই সূত্রের মাধ্যমে কোনো বস্তুর ভর বা শক্তি নির্ণয় করা সম্ভব।
পড়তে মন না চাইলে ভিডিও দেখতে পারেন!
একটি মন্তব্য পোস্ট করুন